দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে দেশ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আড়াইটায় গীতি নন্দনের শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের প্রতিনিধি খালেদ আহমদ ও মৌলভীবাজারের প্রতিনিধি সালেহ এলাহি কুটি।
সিলেটের মালনীছড়া চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরওয়ারউদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. সৈয়দ রাগিব আলী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম, লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন, এসএসপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরি পিপিএম, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মইন উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাপার সাধারণ সম্পাদক কাশমির রেজা, নারী নেত্রী শেলিনা বেগম চৌধুরীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
সিলেটের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনীতিবীদ ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ছন্দন নৃত্যালয়ের শিল্পীবৃন্দ। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিব্বির আহমদ ও মমিতা সিনহা।
অনুষ্ঠানে সিলেট অঞ্চলের একেবারে ঘরোয়া রীতি অনুসারে অতিথিবৃন্দকে চা, শরবত ও পান সুপারি দিয়ে বরণ করে নেওয়া হয়।